ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বিএসটিআই মহাপরিচালকের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১০-২০২৫ দুপুর ১২:৩১

বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতে লুলজিম প্লানা’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সোমবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে কসোভোর রাষ্ট্রদূত এবং বিএসটিআই মহাপরিচালক উভয় দেশের জাতীয় মান সংস্থাগুলোর কার্যক্রম ও কর্মপদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। তাঁরা পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিতকরণের ক্ষেত্রে মান সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
আলোচনায় দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে, মান সনদের পারস্পরিক স্বীকৃতি ও মান নির্ধারণ প্রক্রিয়ায় সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ নিয়ে বিস্তারিত আলাপ হয়। তারা আশা প্রকাশ করেন যে, এই ধরনের সহযোগিতা ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও সহজ ও গতিশীল করবে।
বিএসটিআই মহাপরিচালক রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং মান ও মানদণ্ড প্রণয়ন, পরিমাপবিদ্যা এবং টেস্টিং ল্যাবরেটরিগুলোর আধুনিকায়নে বিএসটিআইয়ের বর্তমান উদ্যোগগুলো সম্পর্কে অবহিত করেন।

Aminur / Aminur

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম