গোপালগঞ্জে সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের দাফন সম্পন্ন
গোপালগঞ্জের প্রবীণ সাংবাদিক, এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব হোসেন সারমাতের (৫৪) দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বাদ জোহর শহরের এসকে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের লাশ গেটপাড়া পৌর কবরস্থানে দাফন করা হয়।
এর আগে শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টা ৫৫ মিনিটে শহরের খ্রিস্টানপাড়া এলাকার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য সহকর্মী-শুভানুধ্যায়ী রেখে গেছেন। প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে গোপালগঞ্জের সাংবাদিক সমাজসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।
মরহুমের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এফই শরফুজ্জামান জাহাঙ্গীর, সাবেক এমপি এমএইচ খান মঞ্জু, জেলা জামায়াতের সাবেক আমির আজমল হোসেন সরদার, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান, সদস্য সচিব কাজী আবুল খায়ের, বিএনপি নেতা ডা. কে. এম. বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদল সভাপতি রিয়াজউদ্দিন লিপটনসহ গণমাধ্যমকর্মীরা।
এদিকে, মরহুমের আত্মার মাগফিরাত কামনায় গোপালগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলার সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ