কোনো সন্ত্রাসী-চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবেন না: রিজভী
শাপলা না দিলে ধানের শীষ প্রতীক দেয়া যাবে না এ ধরনের অযাচিত দাবি তুলে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। ধানের শীষ ৪৭ বছর যাবৎ বিএনপির নির্বাচনী প্রতীক। এসব দাবি করে একদিকে সময় নষ্ট, অন্যদিকে ঐক্যের স্পিরিট নষ্ট করা হচ্ছে। এ ঘটনা চলমান থাকলে পরাজিত শক্তিরা সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে ঐতিহাসিক রাজবাড়ী মাঠে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচীতে সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন থানার সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে বিএনপির প্রাথমিক সদস্য ফরম তুলে দেয়া হয়।
প্রধান অতিথি রিজভী বলেন, কোনো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সমাজের মানুষ যাদেরকে আতঙ্ক মনে করে তারা বিএনপির সদস্য হতে পারবে না। এসময় সন্ত্রাস দমন এবং বিশেষ ক্ষমতা আইনসহ সমস্ত কালাকানুন বাতিল করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি।
তিনি বলেন, শেখ হাসিনা তার পথের কাঁটা নিশ্চিহ্ন করতে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন ও মিথ্যা মামলা দয়ের করে ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করেছেন। ১৬ বছর ধরে বাংলাদেশকে নিজের পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন। তিনি ও তার দল রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে দেশকে দেউলিয়া বানিয়েছেন। যারা ক্ষমতার দাপটে মানুষকে নির্যাতন করেছে, আজ তাদের কেউ দেশে ফিরতে পারছে না।
তিনি আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোশহীন আন্দোলন এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে। বিএনপি আজ জনগণের দল হিসেবে নতুন করে সংগঠিত হচ্ছে।
এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, সদস্য সংগ্রহ টিমের টিম প্রধান ডা. তৌহিদুর রহমান আউয়াল, যুবদলের সাবেক সহ সভাপতি জাকির হোসেন নান্নু, বিএনপি নেতা মাহবুবুল ইসলাম।
এর আগে, অনুষ্ঠানে নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শতাধিক নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজবাড়ী মাঠে আসেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ