ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দোহার-নবাবগঞ্জে পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত


দোহার প্রতিনিধি photo দোহার প্রতিনিধি
প্রকাশিত: ১১-১০-২০২৫ বিকাল ৫:১৬

ঢাকার দোহার উপজেলায় মানবাধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার জয়পাড়া থানার মোড়ে বেগম আয়েশা শপিং কমপ্লেক্সে নববাংলা পত্রিকার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন অন্তরের সঞ্চালনায় এবং সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আলমগীর হোসাইন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. জিন্নাতুল ইসলাম জিন্নাহ।

সভায় প্রধান অতিথি মো. আলমগীর হোসাইন ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী ও ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন: আব্দুল মালেক খান, অ্যাডভোকেট ইউনুস আলী রানা, মাহাবুবুর রহমান টিপু, আতাউর রহমান সানী এবং মো. ইসমাইল হোসেন।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান সুমন, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ মো. আমিনুর রহমান, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খুবায়ের হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সুইটি আক্তার এবং কার্যকরী সদস্য আ. শাহীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. সাইদুল হক, দোহার প্রেসক্লাবের সভাপতি তারেক রাজীব, দপ্তর সম্পাদক নাজনীন শিকদার, কোষাধ্যক্ষ শরীফ হাসান, ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন হোসাইন, সাংবাদিক আব্দুর রাহিম, ফয়সাল খানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও অতিথিবৃন্দ।

পরিচিতি সভায় বক্তারা মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব