ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১০-২০২৫ বিকাল ৫:৫১

প্রেস বিজ্ঞপ্তিজীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে সম্মানজনক বেতন-ভাতা ও এমপিওভুক্তির দাবিতে আজ নরসিংদীতে এক বিশাল বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নরসিংদী জেলার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কয়েকশত শিক্ষক-কর্মচারী অংশ নেন। ১১ অক্টোবর সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে শহরের শিক্ষা চত্বর থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এসে পথসভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মকবুল হোসেন। 
সভায় বক্তারা বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ এই বিক্ষোভ। এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য সম্মানজনক বাড়ি-ভাড়া ২০%, শতভাগ উৎসব ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দ্রুত এমপিওভুক্তকরণের দাবি জানান তারা। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তাদের দাবি না মানা হয়, তাহলে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন বয়কট করা হবে। সরকারের প্রতি শিক্ষকদের ন্যায্য অধিকার ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জোর দাবিও জানান তারা। সভায় আরও বক্তব্য রাখেন জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম ভূঁইয়া, পলাশ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা রুহুল আমিন সিদ্দিকী, হাজী আবেদ আলী কলেজের অধ্যাপক জনাব সানাউল্লাহ, সিনিয়র প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, শ্রীনগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের ও শিবপুর পাইলট গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক জনাব মুজিবুল্লাহ খান প্রমূখ। 
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষক পরিষদের নরসিংদী জেলা শাখা সভাপতি জনাব মোস্তফা ফিরোজীসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন