ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণদের পাশে থাকতে হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১০-২০২৫ বিকাল ৫:৫৫

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস। অবসরপ্রাপ্ত বিসিএস (কৃষি) অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ ড. রাধেশ্যাম সরকার। এর আগে সকাল দশটায় এক বর্ণাঢ্য র‌্যালি কৃষি খামার সড়ক প্রদক্ষিণ করে। জাতিসংঘ ঘোষিত ২০২৫ সালের প্রতিপাদ্য ছিল,“Older Persons Driving Local and Global Action: Our Aspirations, Our Well-Being, Our Rights”, যার বাংলা রূপ সমাজকল্যাণ মন্ত্রণালয় নির্ধারণ করেছে, “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে।”
 
কৃষিবিদ ড. রাধেশ্যাম সরকার তাঁর প্রবন্ধে প্রতিপাদ্যের তাত্ত্বিক ও ব্যবহারিক বিশ্লেষণে বলেন, ’প্রতিপাদ্যটি আবেগপূর্ণ, দার্শনিক এবং বাস্তবমুখী যা প্রবীণদের অবদান, বর্তমান প্রজন্মের দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের মানবিক প্রতিশ্রুতিকে এক সুতায় গেঁথে দিয়েছে।’ তিনি আরও বলেন, ’দেশের তরুণ সমাজের নৈতিকতা ও মূল্যবোধ যত বেশি শক্তিশালী হবে, প্রবীণ জীবন তত বেশি স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ হবে।’
 
অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোসলেহ উদ্দিন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিপ্রবীণ কৃষিবিদ জনাব মোহাম্মদ মাসুম, চেয়ারম্যান, সুপ্রিম সিড কোম্পানি লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আনোয়ার ফারুক, সাবেক সচিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালকবৃন্দ যথাক্রমে কৃষিবিদ এম. এনামুল হক, কৃষিবিদ মো. তারিক হাসান, কৃষিবিদ মো. ইব্রাহীম খলিল, কৃষিবিদ আব্দুল মুঈদ, কৃষিবিদ আসাদুল্লাহ এবং এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার। স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং সাবেক পরিচালক, ডিএই,  কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল, অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ রেফাতুল হোসেন, সাবেক অতিরিক্ত পরিচালক, ডিএই।
 
আলোচনায় বক্তারা বলেন, প্রবীণরা কেবল অতীতের স্মৃতি নন; তারা আমাদের শক্তি, অহংকার ও অনুপ্রেরণার উৎস। তাই প্রত্যেকের দায়িত্ব হবে বাবা-মা, শিক্ষক, প্রশাসক, নীতিনির্ধারক ও তরুণরা এককভাবে বা সম্মিলিতভাবে কাজ করে এই মানবিক প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়া। আর তখনই আমরা বলতে পারব,“আজ আমি স্বপন গড়লাম, সযত্নে তোমাকে রেখেছি আগলে।”

এমএসএম / এমএসএম

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত