ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১১-১০-২০২৫ বিকাল ৫:৫৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৩ নং তিলাই ইউনিয়নের দুধকুমার নদের ভয়াবহ ভাঙন রোধে নদীর বাঁধ নির্মাণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯অক্টোবর) বিকেল ৩টায় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দুধকুমার নদের পূর্বপাড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে তিলাই ইউনিয়নের ১, ২ ও ৪ নং ওয়ার্ডের শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন তিলাই ইউনিয়ন বিএনপির সভাপতি ও ১ নং ওয়ার্ডের সাবেক সদস্য জনাব আবুল কালাম আজাদ, আক্তারুজ্জামান, নুরুল ইসলাম, সাবেক সদস্য অহিল উদ্দিন, বর্তমান সদস্য ছোরাব আলী, ইউসুফ আলী, ও কছির উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ড যদি আরও ৭৫০ মিটার নদী রক্ষা বাঁধ নির্মাণ করে, তাহলে তিলাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্বপাড়কে ভাঙন থেকে রক্ষা করা সম্ভব হবে। গত দুই বছরে প্রায় ৫০ একর বসতভিটা ও আবাদি জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এতে প্রায় ২০০টি পরিবার ভূমিহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে নদী ভাঙনের কবলে আরও কয়েকটি গ্রাম বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার