ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি photo নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১১-১০-২০২৫ বিকাল ৬:৫৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর বাঁশবাজারের হারুন মার্কেটের সামনে শনিবার বিকেলে এক মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকাবাসী ও ভুক্তভোগীরা তাঁদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেম্বার আল আমিন খন্দকার অভিযোগ করেন, ইব্রাহিমপুর গ্রামের দরিদ্র কৃষক জামাল মোল্লা ও তাঁর পরিবারের বিরুদ্ধে একটি এসি (এয়ার কন্ডিশনার) স্থাপনকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। এই বিরোধের জেরে আওয়ামীলীগ-সমর্থিত মানিক মিয়া সরকার ও কবির হোসেন তাঁদের বিরুদ্ধে মোট তিনটি মিথ্যা মামলা দায়ের করেছেন।
আল আমিন খন্দকার আরও জানান, একটি কথিত সালিশি বৈঠকে মানিক মিয়া সরকার ও কবির হোসেন ৫০,০০০ টাকা জরিমানা এবং ১০,০০০ টাকা ঘুষ হিসেবে গ্রহণ করে মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তাঁরা আরও ২০,০০০ টাকা দাবি করেন এবং মামলা প্রত্যাহারের কাগজপত্র দিতে অস্বীকৃতি জানান।
অভিযোগকারী আল আমিন খন্দকার বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই (নিঃ) বিপ্লবের বিরুদ্ধেও মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছিল, যা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। তাঁদের (আল আমিন খন্দকার ও জামাল মোল্লা) কথামতো সাক্ষ্য না দেওয়ায় মানিক মিয়া সরকার ও কবির হোসেন ক্ষিপ্ত হয়ে তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইসহ আরও তিনটি মিথ্যা মামলা দায়ের করেছেন।
পরে এলাকাবাসীর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জামাল মোল্লা, রাশেদুল হক ও তাজুল ইসলাম। তাঁরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

Aminur / Aminur

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার