সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় একটি পুকুরপাড় থেকে আন্না রানী (৩৮) নামের এক গ্রাম পুলিশের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) সকালে সলঙ্গা ইসলামিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন পুকুরপাড়ের লাউয়ের (সবজি) জানালার নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আন্না রানী সলঙ্গা ঋষি পাড়ার মৃত বীজন চন্দ্র দাসের স্ত্রী। তিনি সলঙ্গা ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক ব্রজেশ্বর বর্মণ জানান, আজ সকালে ঘটনাস্থলে নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় জখমের দাগ রয়েছে। তাকে হত্যা করে ঘটনাস্থলে মরদেহ ফেলে রাখা হয়েছিল। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। এ ঘটনার তদন্ত চলছে। স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
Aminur / Aminur
নবীগঞ্জে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ
মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু
লালমনিরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোক
শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
ফজরের নামাজে সেজদারত অবস্থায় ইমামের ইন্তেকাল
অভয়নগরে দিনে-রাতে চুরি, আতঙ্কে বাসিন্দারা কঠোর অভিযানে নামছে পুলিশ
প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা,অভিক্ত স্বামী পলাতক
মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি গাজী এনামুল হক
চলনবিলে বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু
লাকসামে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মাদক, স্মার্টফোন আসক্তি, সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলেন দেবীগঞ্জে কয়েক শতাধিক শিক্ষার্থী
কুড়িগ্রামে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা