ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুর-১ পাইকপাড়ায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার: অবৈধ দখলদারদের উচ্ছেদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১০-২০২৫ রাত ৮:৪৯

রাজধানীর মিরপুর-১ পাইকপাড়া সরকারি আবাসনের ভেতরে প্রায় ১৬ কাঠা সরকারি বেদখল জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উচ্ছেদ করে উদ্ধার করেছে মিরপুর গণপূর্ত বিভাগ।

মিরপুর গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়,  ২০০৮ সালের ২৯ ডিসেম্বর, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের দিনই মিরপুর-১ পাইকপাড়ার সরকারি কোয়ার্টার এলাকার এই জায়গাটি দখল হয়। দীর্ঘ ১৭ বছর ধরে একটি কুচক্রী মহল সরকারি জমিটি অবৈধভাবে দখল করে রিকশার গ্যারেজ হিসেবে ব্যবহার করে আসছিল। এ অবস্থায় আবাসনটি ছিল অরক্ষিত এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল ঝুঁকিপূর্ণ।

দীর্ঘদিনের প্রচেষ্টার পর আজ শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকালে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হয় উচ্ছেদ অভিযান। অভিযানে অংশ নেয় পুলিশ, র‌্যাব, মিরপুর গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আবাসনের এলোটিরা।

অভিযানের মাধ্যমে প্রায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার করা সম্ভব হয়েছে। এতে একদিকে যেমন সরকারি সম্পত্তি পুনরুদ্ধার হলো, অন্যদিকে আবাসনের অভ্যন্তরীণ সৌন্দর্য ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটেছে।

মিরপুর গণপূর্ত বিভাগের সূত্রে জানা যায়, এই জমি উদ্ধারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বিভাগটির কর্মকর্তারা। বিশেষ করে সাবেক নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদ আহসান ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজহার আলী অক্লান্ত পরিশ্রম করে আসছিলেন। তাদের প্রচেষ্টার ধারাবাহিকতায় বর্তমান নির্বাহী প্রকৌশলী মোঃ হাসিনুর রহমান উদ্যোগটি দ্রুত সম্পন্ন করেন এবং অবশেষে অবৈধ দখলদারদের উচ্ছেদে সফল হন।

এমএসএম / এমএসএম

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম