ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

আইসিআরসি-সিআরপি যৌথ সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১০-২০২৫ দুপুর ৩:২২

বাংলাদেশের প্রায় ৫ কোটি মানুষের কোনো না কোনো ধরনের সহায়ক উপকরণ, যেমন হুইলচেয়ার, কৃত্রিম অঙ্গ, শ্রবণযন্ত্র বা হাঁটার যন্ত্রের প্রয়োজন রয়েছে। কিন্তু, এর মধ্যে পুনর্বাসন সেবা বা সহায়ক প্রযুক্তি লাভের সুযোগ পান মাত্র ১০% মানুষ, যেখানে উচ্চ-আয়ের দেশগুলিতে এই হার প্রায় ৯০%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পুনর্বাসন সেবার মাধ্যমে উপকৃত হতে পারেন বাংলাদেশের প্রায় সাড়ে চার কোটি মানুষ—অর্থাৎ প্রতি চারজনের একজন। এই তথ্য তুলে ধরে গত ১৩ অক্টোবর সিআরপি মিরপুরে আয়োজিত আইসিআরসি-সিআরপি'র যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, পুনর্বাসন সেবা এবং সহায়ক প্রযুক্তি ছাড়া সর্বজনীন স্বাস্থ্যসেবার লক্ষ্য অর্জন করাও সম্ভব নয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশে পুনর্বাসন স্বাস্থ্যসেবা সম্পর্কে জ্ঞান জোরদার করা, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক প্রযুক্তির ভূমিকা তুলে ধরা এবং সংশ্লিষ্ট অংশীদারদের মধ্যে সহযোগিতা গড়ে তোলার উদ্দেশ্যে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (ICRC) এর সহযোগিতায়, আগামী ১৪ অক্টোবর পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র- সিআরপি একটি জাতীয় পর্যায়ের সেমিনার আয়োজন করতে যাচ্ছে। সিআরপির সাথে সম্মিলিতভাবে এই আয়োজনে অংশ নিয়েছে বাংলাদেশ হেলথ প্রফেশনাল ইনস্টিটিউট (BHPI), বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (BPA), বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশন (BOTA), সোসাইটি অফ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট (SSLT) এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ প্রোস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স, বাংলাদেশ (ISPO-BD)। স্বাস্থ্য পেশাজীবী, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, এনজিও, দাতা সংস্থা এবং আন্তর্জাতিক অংশীদারদের প্রতিনিধিসহ ৩০০ জনেরও বেশি অংশগ্রহণকারীর সম্মিলন ঘটবে সেমিনারে। এই সেমিনারের উদ্দেশ্য হলো সারাদেশে পুনর্বাসন সেবার মান উন্নয়নের পদ্ধতিগত মূল্যায়ন, জাতীয় কৌশল উন্নয়ন, সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা এবং বিনিয়োগের জন্য কার্যকর সুপারিশ প্রদান করা। সোমবারের যৌথ সংবাদ সম্মেলনে পুনর্বাসন সেবা ও সহায়ক প্রযুক্তি নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন প্রতিবন্ধী ব্যক্তিরা; যাদের মধ্যে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রেজাউল করিম সিদ্দিক, বাংলাদেশ হেলথ প্রফেশনাল ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট- সিডিডি- এর জ্যেষ্ঠ সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম এবং বাংলাদেশ জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্য মো. শরিফুল ইসলাম। উল্লেখ্য, ব্রিটিশ ফিজিওথেরাপিস্ট ভ্যালেরি অ্যান টেইলরের হাত ধরে ১৯৭৯ সালে যাত্রা শুরু করা সিআরপি বর্তমানে সারাদেশে ১৩টি শাখায় কার্যক্রম পরিচালনা করছে এবং প্রতি বছর প্রায় এক লাখ রোগী এখান থেকে সেবা নিচ্ছেন।

Aminur / Aminur

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত