কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের সাঁড়াশি অভিযান
রাজধানীর গুলশান সংলগ্ন কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গত বৃহস্পতিবার ৯ আক্টোবার তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে তিনি উপস্থিত থেকে অভিযান তদারকি করেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সিমন সরকার। এতে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ–৪ এর কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অভিযানে দেখা যায়, কড়াইল বস্তির কিছু অসাধু ব্যক্তি পুকুরের নিচ দিয়ে এবং ম্যানহোলের ভিতর দিয়ে জিআই পাইপ, কয়েল পাইপ ও প্লাস্টিক পাইপ ব্যবহার করে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়েছে।
এ সময় গুলশান-২ এলাকার ৩৪ নং রোডের গ্রাহকের সার্ভিস লাইন থেকে অবৈধ সংযোগ শনাক্ত; ১০০ ফুট প্লাস্টিক পাইপ অপসারণ করা হয়,৩৩ নং রোডের ২০০ ফুট প্লাস্টিক পাইপ অপসারণ। ৩৪ নং রোডের ৭০ ফুট প্লাস্টিক পাইপ অপসারণ। ২৩ নং রোডের ১৩০ ফুট প্লাস্টিক পাইপ অপসারণ। এছাড়া Gulshan Lake View’ হোটেলে গ্রাহক নম্বর ১২৮-২১৬২১ এর বিপরীতে মিটারবিহীন আবাসিক রাইজার থেকে বাণিজ্যিকভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। সেখানে ২৫ ঘনফুট স্টার বার্নার ২টি এবং ২১ ঘনফুটের ডাবল চুলা ২টি মিলে মোট ৯২ ঘনফুট গ্যাস ব্যবহার ধরা পড়ে। ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় একটি রেগুলেটর ও প্রায় ৫০ ফুট প্লাস্টিক পাইপ অপসারণ করা হয়। এছাড়া গুলশান-মহাখালী সংলগ্ন গাওসুল আজম মসজিদ এবং ১৫ নম্বর রোডের পুলিশ বক্সের পাশে কড়াইল বস্তিতে সংযুক্ত প্রায় ১৫০ ফুট প্লাস্টিক পাইপও অপসারণ করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে এই অভিযান অব্যাহত থাকবে।
Aminur / Aminur
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২