সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে: জাতীয় সংলাপে আল্লামা এম এ মতিন
শুক্রবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে ‘সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্য’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম. এ মতিন বলেন, দেশ আজ মহাসংকটের দিকে এগুচ্ছে। তিনি উল্লেখ করেন, ৩৬ জুলাই পরবর্তী সাধারণ মানুষ মনে করেছিল দুঃশাসন, দুর্নীতি, আইনের শাসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে এই সরকার সক্ষম হবে। কিন্তু আমরা দেখলাম তার বিপরীত চিত্র। সমস্ত সিন্ডিকেট দ্বিগুণ হারে বেড়ে যেন ভূতুড়ে দেশে পরিণত করেছে। অসংখ্য শিল্প ও গার্মেন্টস বন্ধ হয়ে বেকার হচ্ছে অসংখ্য মানুষ। তা থেকে উত্তরণের পথ বের করতে হবে, আর এই জন্য প্রয়োজন সর্বদলীয় উদ্যোগ। তিনি আরও বলেন, আমরা গভীরভাবে দেখেছি জুলাই সনদে সকল দলের স্বাক্ষরের কথা বললেও নিবন্ধিত কিয়দংশ দলকে গুরুত্ব দেয়নি, যার ফলে এই জুলাই সনদের গুরুত্ব থাকল না। সকল দলের মতকে প্রাধান্য দিয়ে জাতীয় ইস্যুতে ঐকমত্য পোষণ করা সময়ের দাবি। এদিন সকাল সাড়ে এগারটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাকরাইলস্থ ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইডিইবি) হলে সংগঠনের সভাপতি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস. এম. সরওয়ারের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক ইঞ্জিনিয়ার বি. এম. এরশাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান, সাবেক এমপি তাসনিম রানা, কাঙ্ক্ষিত বাংলাদেশের আহ্বায়ক মো. আসাদুজ্জামান, বাংলাদেশ জনতা ফ্রন্ট চেয়ারম্যান মোহাম্মদ আবু আহাদ আল মামুন, ইসলামী ফ্রন্টের দপ্তর সম্পাদক মুহাম্মদ আবদুল হাকিম, মেজর অব. আমিন আহমেদ আনসারী, বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম, সাবেক সচিব কাসেম মাসুদ, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কাসেম মজুমদার, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান প্রফেসর সিদ্দিকুর রহমান, বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি বিএনজেপি আহ্বায়ক মুহাম্মদ আবদুল আহাদ নূর, এনসিপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার এম. এ. মান্নান, এফডিপির সভাপতি প্রফেসর ডা. এ. আর. খান, ডেমোক্রেটিক পিপলস পার্টির চেয়ারম্যান প্রফেসর সিদ্দিকুর রহমান, ন্যাপ ভাসানী চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী, জাতীয় ঐক্যজোটের সমন্বয়কারী দেলোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২