কুমিল্লায় কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ
কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে ১ কোটি ১৫ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ভারতীয় পোশাক সামগ্রী ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
শনিবার (১৮ অক্টোবর) ভোরে চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপি এবং একইদিন দুপুরে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্ট এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিজিবির টহলদল।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালে সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার ভেতরে বুড়িচং ও পাঁচতোবি এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩২৩ পিস ভারতীয় শাড়ি, ১৮০ পিস শাল এবং ১ হাজার ৭১৪ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। জব্দ পণ্যের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ কোটি ১৫ লাখ ৫১ হাজার টাকা।
বিজিবি জানায়, উদ্ধার করা এসব মালামাল আইনানুগ প্রক্রিয়ায় শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Aminur / Aminur
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান