শিক্ষার্থীদের দাবি পূরণে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান
রাজধানীর ফার্মগেট ও তেজগাঁও এলাকায় সড়ক সংস্কার ও সুরক্ষা, অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণসহ চার দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
রোববার (১৯ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেয় তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, গবর্নমেন্ট সাইন্স হাই স্কুল, সরকারি বিজ্ঞান কলেজ এবং হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের প্রায় হাজারের বেশি শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানায়, স্কুলের সামনে মূল রাস্তায় স্পিড ব্রেকার ও ল্যাম্প পোস্ট স্থাপন, দ্রুত রাস্তা সংস্কার, এবং স্কুল চলাকালীন সময়ে সম্মুখ সড়কে অটোরিকশা চলাচল বন্ধ রাখার দাবি তারা দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছে।
এছাড়া অবৈধ দখলমুক্ত ক্যাম্পাসের দাবিও জানায় তারা। শিক্ষার্থীদের অভিযোগ, স্কুল গেইটের সামনে ও আশপাশে দোকান ও হকারদের কারণে প্রতিদিন যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাই এসব স্থানে স্থায়ীভাবে ‘নো পার্কিং জোন’ ঘোষণা করে তা কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানায় তারা।
কর্মসূচি চলাকালীন সময়ে শিক্ষার্থীরা হুশিয়ারি দেয়—আগামীকাল আবার দখল হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
জানা যায়, দীর্ঘদিন ধরে এসব দাবি জানালেও কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির পর ঢাকা উত্তর সিটি করপোরেশন দ্রুত উচ্ছেদ অভিযান চালায়।
অভিযান শুরুর সময় স্থানীয় প্রভাবশালী ও মাদক ব্যবসায়ীদের বাধা পেলেও পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শিক্ষার্থীরা জানায়, দাবি বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে এই উচ্ছেদ অভিযান প্রশংসনীয়। তবে স্থায়ী সমাধান না আসা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
আবিদ রহমান / আবিদ রহমান
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২