মিরপুরে আগুনের সূত্র এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস
রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী রোড এলাকায় একটি ছয়তলা ভবনের ছয় তলায় আগুনের ঘটনায় কোনো হতাহত নেই। ভবনের ছয়তলায় লেগেছিল আগুন। সেখানে পুরোনো কাগজপত্র, পরিত্যক্ত ফার্নিচার ও অপ্রয়োজনীয় মালামাল রাখা ছিল। ভবনটি আংশিক ফাঁকা ছিল। আগুনের সূত্র এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, আমরা খবর পাওয়ার পরপরই পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠাই। আগুনের ভয়াবহতা দেখে পরে কুরমিটোলা ও মিরপুর স্টেশন থেকেও ইউনিট যোগ করা হয়। মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ নির্ধারণে তদন্ত করা হবে।
ফায়ার সার্ভিসের সদস্যরা এখনও ভবনের ভেতরে ধোঁয়া নিয়ন্ত্রণ ও তাপমাত্রা ঠাণ্ডা করার কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
Aminur / Aminur
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২