ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

কবিরহাটে অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৫-১০-২০২৫ বিকাল ৬:৬

নোয়াখালী কবিরহাটে বিগত ১৪-০২-২০১৪ ইং তারিখ থেকে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বিদায় সংবর্ধনা এবং ২০২৩ ও ২০২৫ সালে যোগদানকৃত নতুন সহকারী শিক্ষকদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি: নং-১২০৬৮), কবিরহাট উপজেলা শাখার আয়োজনে শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় কবিরহাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, কবিরহাট উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইশরাত নাসিমা হাবীব।
মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিফাতুর রহমানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, সঞ্চিতা দাশ, কবিরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনসার উদ্দীন, কবিরহাট উপজেলা ইন্সট্রাক্টর, ইউ.পি.ই.টি.সি নাজমুল হুদা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবু জাহের, বিবি আয়েশা, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব, বেলায়েত হোসেন খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কবিরহাট পৌরসভা আমির মাওলানা ফজলুল্লাহ প্রমূখ।
 এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ।
অনুষ্ঠানে বিগত ১৪-০২-২০১৪ ইং তারিখ থেকে অবসরপ্রাপ্ত ৪৮সহকারী শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট ও কোরআন শরীফ উপহার দিয়ে বিদায় সংবর্ধনা এবং ২০২৩ ও ২০২৫ সালে যোগদানকৃত ৮০ জন নতুন সহকারী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ। 

Aminur / Aminur

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা