ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে রাসূল (সাঃ) এর আদর্শ শীর্ষক জাতীয় সীরাত সেমিনার ও সীরাত রচনা প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত


হারুনুর রশিদ মিয়া photo হারুনুর রশিদ মিয়া
প্রকাশিত: ২৬-১০-২০২৫ দুপুর ৩:২১

২৫ অক্টোবর, শনিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে 'চিন্তা ভাবনা ফাউন্ডেশন' এর  উদ্যোগে 'সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে রাসূল (সাঃ) এর আদর্শ' শীর্ষক জাতীয় সীরাত সেমিনার ও সীরাত রচনা প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

চিন্তা ভাবনা ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডঃ আ ই ম নেছার উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচীব এম মোরশেদ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ মোঃ শামসুল আলম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক সমূহের সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিলের সদ্য বিদায়ী চেয়ারম্যান ডঃ গিয়াস উদ্দিন তালুকদার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ডঃ আবদুল কাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন, সানিমার গ্রুপের এমডি এসএম সাহাব উদ্দিন, বিএসইটি প্রফেসর ড. দেওয়ান এম এ সাজ্জাদ,  মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ডিএমডি মো: জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, আমাদের দেশ আজ সন্ত্রাস এবং দুর্নীতির  করাঘাতে ক্ষতবিক্ষত। দুর্নীতি করে অন্যের হক মেরে বিদেশে টাকা পাচার করা হয়েছে, অন্যায়ভাবে নাগরিকদের হত্যা করা হয়েছে। শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে আমরা দুর্নীতিতে শীর্ষে।২৪ এর বিপ্লবের পরও আমরা একে অন্যের প্রতি জিঘাংসামূলক আচরণ পরিত্যাগ করতে পারিনি। যা জাতি হিসেবে আমাদের পিছিয়ে দিচ্ছে। রাসূলের আদর্শ এবং সে আলোকে আমাদের জীবন পরিচালিত করতে পারলেই সকল সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধ  সম্ভব হবে। 

প্রধান আলোচকের বক্তব্যে প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বলেন, নতুন প্রজন্মের মাঝে নবী করিম (সা.) এর জীবনী ছড়িয়ে দিতে হবে।  শুধু সিরাতের মাসে নয় সারা বছর ব্যাপী রাসূলের জীবনি নিয়ে বিভিন্ন সভা-সেমিনার এবং ঘরোয়া আয়োজন থাকা উচিত। যাতে আমাদের সমাজে হযরত মোহাম্মদ সা: এর জীবনাচরণের প্রায়োগিক চর্চা হয়। তবেই সমাজ থেকে সকল রাহাজানি এবং দুর্নীতি দূর হবে।

সভাপতির বক্তব্যে আ ই এম নেছার উদ্দিন বলেন, আমাদের জীবনকে সুন্দর ও সত্যের পথে রাখতে হলে রাসূলের জীবন অনুসরণের বিকল্প নেই। চিন্তা ভাবনা ফাউন্ডেশন সমাজে ও রাষ্ট্রের উন্নয়নে শিক্ষা, সমাজ সংস্কার সহ নানাবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  বাংলাদেশ পলিটিক্যাল থিংকারস এর কো অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোঃ নুর নবী, ম্যাক শিপিং লিমিটেড এর এমডি সামসুল ইসলাম রাজু, মাসিক চিন্তা ভাবনার বিভাগীয় সম্পাদক বিশিষ্ট আইনজীবী ফারুক হোসেন জাবেদ, আয়োজক কমিটির সদস্য সচীব সাবেক ছাত্রনেতা সালা উদ্দিন প্রমুখ।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার