এলজিইডির বিদায়ী প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেনকে উষ্ণ সংবর্ধনা
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে বিদায়ী প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. আনোয়ার হোসেনকে সম্প্রতি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। এলজিইডির কর্মজীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদায় বেলায় সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে এমন ভালোবাসা ও সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তারা এলজিইডিতে তাঁর দীর্ঘ ও সফল কর্মজীবনের প্রশংসা করে বলেন, তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সরকারের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে, অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে এবং পরবর্তীতে প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে তিনি বহু গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন, যা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে এলজিইডির পক্ষ থেকে তাঁকে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এবং তাঁর ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা জানানো হয়। বিদায়ী বক্তব্যে মো. আনোয়ার হোসেন তাঁর কর্মজীবনে পাওয়া সহযোগিতা ও ভালোবাসার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলজিইডির সামগ্রিক উন্নয়নে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতেও সহযোগিতা করার আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২