ফরিদপুরে ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ
ফরিদপুরের বোয়ালমারীতে নদীতে পড়ে এক মাদ্রাসাছাত্র নিঁখোজ হয়েছে। ফায়ার সার্ভিসের সাড়ে চার ঘণ্টা এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আসা পাঁচ ডুবুরির ঘণ্টাখানেকের চেষ্টা সত্ত্বেও ওই ছাত্রের খোঁজ মেলেনি। ওই মাদ্রাসাছাত্রের নাম মাজেদ (১৪)। সে চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের ক্বারী মো. ফুল মিয়ার ছেলে এবং উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা হাফিজিয়া মাদ্রাসার চার পর্বের শিক্ষার্থী। তার বাবা ক্বারী মো. ফুল মিয়া ওই মাদ্রাসারই শিক্ষক। মাজেদরা তিন ভাই, দুই বোন।
তেলজুড়ী বাজারের বণিক সমিতির সভাপতি ও শেখর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওবায়দুর রহমান সরদার জানান, শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী বাজারের স্টিলের ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে মাজেদ নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
তিনি আরো বলেন, মাজেদ তার সমবয়সী পাঁচজনের সাথে নদীতে লাফ দিচ্ছিল। নদী থেকে প্রায় ২০ ফুট উচ্চতায় অবস্থিত ব্রিজ থেকে প্রথম লাফ দেয় নিখোঁজ মাজেদ। এরপর আরো দুই সহপাঠী লাফ দেয়। কিন্তু মাজেদ ভেসে না ওঠায় অন্য দুজন আর লাফ না দিয়ে বাড়ি গিয়ে বিষয়টি জানায়।
ফরিদপুরের বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আ. সাত্তার মোল্যা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক অভিযান চালিয়েছি। বিকেল পাঁচটা পর্যন্ত কোনো সন্ধান পাইনি। এরপর পাটুরিয়া ঘাট থেকে আগত পাঁচ ডুবুরি বিকেল পাঁচটা থেকে উদ্ধার অভিযান শুরু করেন।
জামান / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা