ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের ১৫২ তম জন্ম দিনে শেকৃবি’র শ্রদ্ধাঞ্জলী


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৬-১০-২০২৫ বিকাল ৭:২৮

রবিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.  মোঃ আব্দুল লতিফ এর নের্তৃত্ত্বে কৃষক শ্রমিক পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও বাঙালী জাতির শৃঙ্খল মুক্তির দিসারী,অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, জাতীয় নেতা শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের ১৫২ তম জন্ম দিনে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। সকাল ১০:০০ টায় বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের মোরালে  শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে ১০ টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,  শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বাস যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্ত্বরে এ. কে. ফজলুল হকের মাজারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়াতে জাতীয় নেতার আত্মার রুহের মাগফেরাত কমনা করা হয়। এখানে উল্লেখ্য যে, ততকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক ১৯৩৮ সালের ১১ ডিসেম্বর ইস্ট বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। যা ২০০১ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে  রুপান্তরিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ট্টেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পরিচালক পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, গবেষণা পরিচালক অধ্যাপক ড. এফ. এম.  আমিনুজ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, পরিচালক পরিবহন পুল অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ খোন্দকার আসাদুজ্জামান, কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোষ্ট ড. মুহাম্মদ মাহবুব ইসলাম, শেরেবাংলা হল প্রভোষ্ট অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, বেগম রোকেয়া হল প্রভোষ্ট অধ্যাপক ড. মোছাঃ নূর মহল আখতার বানুসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ। বাদ আসর শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের জন্ম বার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উভয় মসজিদের মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় ।

Aminur / Aminur

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা

মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন

তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান

২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু