কেআইবি প্রশাসকের নিয়োগ বাতিল
দেশের কৃষিবিদদের জাতীয় সংগঠন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর প্রশাসক লে. কর্নেল (অব.) মো. আব্দুর রব খানের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
লে. কর্নেল (অব.) আব্দুর রব খানের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) দীর্ঘদিন ধরে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় তারা বিক্ষোভ কর্মসূচি পালন, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান এবং সর্বশেষ গত মঙ্গলবার সংবাদ সম্মেলনের আয়োজন করে।
অভিযোগ রয়েছে, দায়িত্ব নেওয়ার পর প্রশাসক ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা থাকলেও তা না করে তিনি বিভিন্ন উন্নয়ন কাজ ও নিয়োগ কার্যক্রমে জড়িয়ে পড়েন, যা বিধিবিধানের পরিপন্থি। দায়িত্ব গ্রহণের পর থেকেই অনুমতি ছাড়া অপ্রয়োজনীয় উন্নয়ন, অতিরিক্ত ব্যয়, আত্মীয়-স্বজন নিয়োগ ও নিয়মবহির্ভূত সিদ্ধান্ত নেওয়ার নানা তথ্য প্রকাশ্যে আসে।
কেআইবি সদস্যদের অভিযোগ, প্রশাসক নির্বাচন আয়োজন না করে ব্যক্তিস্বার্থে কোটি টাকার উন্নয়ন খাতে ব্যয়ের নামে অর্থ অপচয় করেছেন। সমাজসেবা অধিদপ্তরের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও প্রশাসক কোনো উন্নয়ন বা নিয়োগ দেওয়ার ক্ষমতা না থাকা অবস্থায় তা অমান্য করেন।
তার মেয়াদ শেষ হওয়ার পরও নির্বাচন না দিয়ে সময়ক্ষেপণ করায় ক্ষোভ ও বিক্ষোভ বাড়তে থাকে সদস্যদের মধ্যে। এতে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়।
লে. কর্নেল (অব.) মো. আব্দুর রব খানকে গত বছরের অক্টোবরে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে চার দফায় তার মেয়াদ বাড়িয়ে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত করা হয়। অবশেষে আজ সমাজসেবা অধিদপ্তর থেকে তার নিয়োগ বাতিলের খবর জানানো হলো।
Aminur / Aminur
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২