ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

আলোচনায় আওয়ামী ঘরানার বিতর্কিত কৃষিবিদ ড. আব্দুছ ছালাম

বিএআরসিতে নতুন নির্বাহী চেয়ারম্যান নিয়োগে জোর লবিং


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১০-২০২৫ রাত ১২:১৬

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নতুন নির্বাহী চেয়ারম্যান নিয়োগকে ঘিরে জোর আলোচনা ও তদবির শুরু হয়েছে। আগামী নভেম্বর মাসে বর্তমান নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম নিয়মিত অবসরে যাচ্ছেন। তাঁর বিদায়ের আগেই কৃষি মন্ত্রণালয় নতুন চেয়ারম্যান নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। বুধবার ২৯ অক্টোবর এক গোলটেবিল বৈঠকে এসব তথ্য পাওয়া যায়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিএআরসি দেশের কৃষি গবেষণার কেন্দ্রীয় নীতিনির্ধারক প্রতিষ্ঠান হিসেবে গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমে দিকনির্দেশনা দেয়। তাই নেতৃত্বের এই গুরুত্বপূর্ণ পদে দক্ষ, সৎ ও অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দেওয়ার দাবি উঠেছে সংশ্লিষ্ট মহল থেকে। সূত্র জানায়, চেয়ারম্যান পদে বর্তমানে চারজন জ্যেষ্ঠ বিজ্ঞানীর নাম আলোচনায় রয়েছে— ড. মো. বক্তিয়ার হোসেন (সদস্য পরিচালক, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা), ড. মো. আব্দুছ ছালাম (সদস্য পরিচালক, শস্য বিভাগ), ড. ছায়ফুল্লাহ (সদস্য পরিচালক, প্রশাসন ও অর্থ), এবং ড. কবির উদ্দিন আহমেদ (মহাপরিচালক, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট)। এর মধ্যে ড. মো. আব্দুছ ছালাম সিনিয়রিটির কারণে আলোচনায় থাকলেও তাঁর অতীত রাজনৈতিক সম্পৃক্ততা ও নৈতিকতার প্রশ্নে বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের আজীবন সদস্য এবং সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত। বিভিন্ন সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার আমলে তিনি প্রশাসনিক ও রাজনৈতিক যোগাযোগ ব্যবহার করে দ্রুত পদোন্নতি, বিভাগ পরিবর্তন এবং একাধিক বিদেশ সফরের সুযোগ পেয়েছেন। ফলে তাঁর সম্ভাব্য নিয়োগ নিয়ে মন্ত্রণালয়ের ভেতরে ও বাইরে সমালোচনা চলছে। বিএআরসির এক সিনিয়র কর্মকর্তা বলেন, “ড. আব্দুছ ছালাম অতীতে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে নানা সুবিধা নিয়েছেন। যদি আবারও এমন ব্যক্তি কৃষির গুরুত্বপূর্ণ পদে বসেন, তবে তা দেশের গবেষণা ও প্রশাসনিক শৃঙ্খলার জন্য নেতিবাচক প্রভাব ফেলবে।” অন্যদিকে, ড. মো. বক্তিয়ার হোসেনের অবসরের সময়সীমা স্বল্প হওয়ায় তাঁর সম্ভাবনা কম। ড. ছায়ফুল্লাহ বিএআরসির প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার জন্য সহকর্মীদের মধ্যে ইতিবাচকভাবে পরিচিত। ড. কবির উদ্দিন আহমেদও যোগ্যতার দিক থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শুধু বিএআরসি নয়— কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), কৃষি তথ্য সার্ভিস (এআইএস) এবং বিএডিসির মতো আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্ব পদও শূন্য বা মেয়াদোত্তীর্ণ অবস্থায় রয়েছে। এসব সংস্থায় নতুন নেতৃত্ব নিয়োগে যোগ্যতা, অভিজ্ঞতা ও সততার পাশাপাশি রাজনৈতিক চাপও বিবেচনায় আসছে। কৃষি খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশের খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি গবেষণার ভবিষ্যৎ নির্ভর করছে এসব প্রতিষ্ঠানের নেতৃত্বের উপর। তাই এবার রাজনৈতিক প্রভাব নয়, পেশাদার ও নিরপেক্ষ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়াই সময়ের দাবি।

এমএসএম / এমএসএম

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম