ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বিদ্যুতের বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও নবনির্মিত আধুনিক রেস্ট হাউস উদ্বোধন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৬-৯-২০২১ দুপুর ২:৯

ফরিদপুরে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ব্যবস্থাপনা পরিচালক মো. আজহারুল ইসলাম। আজ রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে তিনি বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। পরে ফরিদপুর শহরের গোয়ালচামট ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ কার্যালয়ের অভ্যন্তরে নবনির্মিত আধুনিক রেস্ট হাউসের উদ্বোধন করেন। একই সাথে কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন তিনি। উদ্বোধন শেষে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার ওজোপাডিকোর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ওজোপাডিকোর নির্বাহী পরিচালক মো. আবু হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শহীদুল আলম, নির্বাহী প্রকৌশলী ফরিদপুর-২ মো. মুরশীদ আলম, নির্বাহী প্রকৌশলী ফরিদপুর-১ মো. মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী শরীয়তপুর কেএম আমিনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রাজবাড়ী মো. আমিনুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. সবুক্তগীনসহ ৪ জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এর পরে ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মকর্তাগণ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের উদ্যেশ্যে ফরিদপুর ত্যাগ করেন।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা