ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

জাল টাকা দিয়ে কেনাকাটা, ২৪ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার কৃষকদল নেতা


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৩১-১০-২০২৫ দুপুর ৩:৪৬

নোয়াখালীর সুবর্ণচরে জাল টাকাসহ  মো. নুর আলম (৩৫) নামে এক কৃষকদল নেতাকে আটক করা হয়েছে। পরে তার কাছ থেকে উদ্ধারকৃত ২৪ হাজার টাকার জাল নোটসহ তাকে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয় ব্যবসায়ীরা।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভাররপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার আবদুল্লাহ মিয়ার হাট বাজার থেকে তাকে আটক করা হয়।

নুর আলম জেলার সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের পূর্ব চরমটুয়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। তিনি একই ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে এক বান্ডিল জাল টাকা নিয়ে উপজেলার আবদুল্লাহ মিয়ার হাট বাজারের যান কৃষকদল নেতা নুর আলম। সেখানে তিনি একটি মুদি দোকান থেকে সুজি কিনে এক হাজার টাকার একটি নোট দেন। দোকানদারের কাছ থেকে অবশিষ্ট টাকা ফেরত নিয়ে তিনি দ্রুত চলে যান। দোকানদার সন্দেহবশত এক হাজার টাকার নোটটি পরীক্ষা করে দেখেন, এটি জাল। এরপর তিনি আশপাশের দোকানিদের বিষয়টি জানান। এ সময় দোকানিরা জড়ো হয়ে বাজারের একটি রাস্তা থেকে নুর আলমকে আটক করলে তিনি জাল নোট দেওয়ার বিষয়টি স্বীকার করেন। ওই সময় তার কাছে আরও ২৩ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ নুর আলমকে আটক করে থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন মিয়া বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা নেওয় হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হবে।

এমএসএম / এমএসএম

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা