ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সরকার কারুশিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ২৬-৯-২০২১ দুপুর ৩:৮

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার কারুশিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে কারুপণ্যের বিপণন প্রসারের লক্ষ্যে ফাউন্ডেশন চত্বরে কারুশিল্পের ৪৮টি দোকান বরাদ্দ দেয়া হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ  লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কারুশিল্পের উন্নয়নের ফলে আকষর্ণে দর্শনার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন প্রায় ৫ হাজার দর্শনার্থীর আগমন ঘটে ফাউন্ডেশনে। করোনা দিন দিন স্বাভাবিক হলে দর্শনার্থীর সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন- নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ উন্নয়ন প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব অসীম কুমার দে, সোনারগাঁও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার খ-অঞ্চল  শেখ বিল্লাল হোসেনসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ উন্নয়ন প্রকল্পটির ভৌত নির্মাণকাজ গত ১০ এপ্রিল থেকে শুরু হয়েছে। এ প্রকল্পে ১৪৭ কোটি ২৬ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের মধ্যে রয়েছে- জাদুঘর ভবন, অডিটরিয়াম ভবন (মাল্টিমিডিয়া হল), লোকজ রেস্তোরাঁ কাম স্যুভেনির শপ, বাংলো (রেস্ট হাউস), লেক খনন, লেকের পাড় সুরক্ষা ইত্যাদি।

ইতোমধ্যে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ২৩টি ভৌত নির্মাণকাজের জন্য ৮৯ কোটি ১৭ লাখ ২৩ হাজার ২২৯ টাকার দরপত্র অনুমোদন করা হয়েছে।
ইতোমধ্যে সয়েল টেস্ট, পাঁচটি টেস্ট পাইল বোরিং এবং ৭০০টি সার্ভিস পাইল নির্মাণ, নির্মাণ এলাকায় সাইট অফিস তৈরি, সার্ভিস রাস্তা  তৈরিসহ ইত্যাদি কাজ সম্পন্ন হয়েছে। এ প্রকল্পের সকল কাজ ২০২২ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়া কথা  রয়েছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার