ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে সাবেক সেনা কর্মকর্তাকে হামলা, বিচারের দাবিতে মানববন্ধন


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২-১১-২০২৫ দুপুর ১:৪২

নোয়খালীতে সন্ত্রাসী কায়দায় প্রকাশ্য দিবালোকে সাবেক সেনা কর্মকর্তাকে হত্যার উদ্দ্যেশে হামলা করে  এ ঘটনায় নোয়াখালী সদর  সুধারাম  মডেল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আব্দুস সোবহান জিন্নাহ। মামলা ৫ দিন পার হয়ে গেলেও এখনো জড়িত কাউকে গ্রেফতার না করায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। 

২  অক্টোবর (রবিবার)  বেলা  ১২ টায়  নোয়াখালী নেয়াজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড, পাশে পিরিঙ্গি রোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, আবদুস সোবহান জিন্নাহ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, জুয়াসহ নানা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে তারই সূত্রে ধরে  সদর উপজেলার ৪ নং কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মোস্তফা (৪৫), একই গ্রামের আব্দুল মতিনের পুত্র সুমন (৩২),  রিপন (২৪), আব্দু্ল খালেকের পুত্র পাবেল (৩০), নাদু মিয়া পিতা অজ্ঞাতসহ ১৫/২০ জনের একদল ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে জিন্নাহ  জায়গা দখল করতে যায় খবর পেয়ে জিন্নাহ  ঘটনাস্খলে আসলে পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রসস্ত্রসহ জিন্নাকে এলোপাতাড়ি হামলা করে হত্যার উদ্দ্যেশ্য  মাথা ফাটিয়ে দেয় অজ্ঞান হয়ে গেলে স্খাণীয়রা আমাকে ২৫০ শয্যা বিশিষ্ঠ নোয়াখালী জেনারেল হাপাতালে চিকিৎসাধীন আছে। জিন্না'র  অবস্থা আশংকা জনক। 

বক্তারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত  গ্রেফতার ও শাস্তির দাবী জানান। মানববন্ধন বক্তব্য রাখেন, শামীম, রায়হান,  নুরুল আমিন হুকু প্রমুখ। সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে, আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।  

এমএসএম / এমএসএম

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা