রাণীনগরে রেলগেটের যানজট নিরসনের দাবীতে আমজনতার মানববন্ধন
নওগাঁর রাণীনগরের রেলগেটের যানজট নিরসনের লক্ষ্যে আন্ডারপাস/ ফ্লাইওভার নির্মাণের দাবীতে উপজেলার সর্বস্তরের আমজনতারা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার উপজেলার রেলগেটে উপজেলার সর্বস্তরের মানুষের ব্যানারে ঘন্টাকালব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন রাণীনগর প্রেসক্লাবের সভপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সম্পাদক মোসারব হোসেন, জামায়েতে ইসলামী বাংলাদেশ রাণীনগর শাখার আমীর ডা: আনজীর হোসেনসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা। মানববন্ধনে উপজেলার সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষরা অংশগ্রহণ করে। এছাড়া সর্বস্তরের শ্রেণিপেশার কয়েক হাজার সাধারণ মানুসরাও অংশগ্রহণ করে।এসময় বক্তারা বলেন রাণীনগর রেলগেট অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি স্থান। রেললাইনের পাশ দিয়ে বয়ে চলেছে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক। যে সড়ক দিয়ে উত্তরবঙ্গের কয়েকটি জেলার ভারী যানবাহন ঢাকাসহ অন্যান্য জেলার সঙ্গে চলাচল অব্যাহত রেখেছে। অপরদিকে নওগাঁ-রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ সড়কে যেতে হলেও এই রেলগেট পার হতে হয়। দুটি আঞ্চলিক সড়কের মিলনস্থল এই রেলগেট। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে চলাচলের জন্য ট্রেনের সংখ্যা বৃদ্ধি পেলেও রেলগেটের কোন উন্নয়ন হয়নি। যার কারণে প্রতিদিনই ট্রেন চলাচলের সময় রেলগেট পড়ার পর দুই পাশে প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়ে ঘন্টার পর ঘন্টা যানজটের শিকার হতে হচ্ছে এই অঞ্চলের হাজার হাজার পথচারীদের। বছরের পর বছর কোন সংস্কার বা বিকল্প কোন সড়কের সৃষ্টি না করার কারণে এই রেলগেট বর্তমানে লাখ লাখ মানুষের গলার কাঁটায় পরিণত হয়েছে। এই বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বহুবার লেখালেখি করেও আজ পর্যন্ত কোন দপ্তরের সুদৃষ্টি পড়েনি। এই সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার পথচারীদের প্রতিদিনই যানজট নামক মরণফাঁদে পড়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ফ্লাইওভার নির্মাণ করার আশস্বাস না দিলে আগামীতে রেলপথ অবরোধ করাসহ কঠোর কর্মসূচি গ্রহণ করতে উপজেলাবাসী বাধ্য হবেন বলে মানববন্ধনে হুশিয়ার করেন বক্তারা।
এমএসএম / এমএসএম
নবীনগরে ইউপি চেয়ারম্যান ও ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি-মাদকের অভিযোগ
বাগেরহাটে গান গাইতে না পারায় শিক্ষকের লাঠির প্রহারে শিক্ষার্থী আহত, বিচার দাবি অভিভাবকের
পাঁচবিবিতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা
পাঁচবিবিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক-১
"রাণীনগরে বিদ্যুৎতের যাওয়া আশাই উৎপাদনে ব্যাহত ধানের ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা চাষীদের
ঘোড়াঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের
নেত্রকোণার কেন্দুয়ায় অপহৃত রাকিবুলকে উদ্ধারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রশাসক নিয়োগ স্থগিত করে হাইকোর্টের রুল
সাতকানিয়ার কেঁওচিয়া বন গবেষণা কেন্দ্রের ২০০ একর বনভূমি উদ্ধার
আত্রাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুইজন সাংবাদিক লাঞ্ছিত