রাণীনগরে ভ্যান চালকের লাশ উদ্ধার
নওগাঁর রাণীনগরে ভ্যান চাকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টায় সড়কের পাশে ধানের ক্ষেতে পানিতে হাত বাধাঁ অবস্থায় এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে স্থানীয়রা অজ্ঞাতনামা লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় না পাওয়ায় নওগাঁর সিআইডির ক্রাইম সিনকে খবর দেয়। তারা এসে লাশ উদ্ধারের কাজ শুরু করতেই ওই লাশ উপজেলার রাতোয়াল গ্রামের জুয়েল হোসেন (৩৭) বলে তার ¯স্বজনরা সনাক্ত করে। দুপুর ১টার দিকে রাণীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানা গেছে, উপজেলার কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামের কাশেম আলীর ছেলে দুই সন্তানের জনক জুয়েল হোসেন চার্জার ভ্যান চালানোর পাশাপাশি আখ এবং নানা জাতের তরিতরকারি গ্রামে গ্রামে বিক্রি করতো। বৃহস্পতিবার ভোরে ভ্যান নিয়ে স্থানীয় আবাদপুকুর হাটের দিকে যাওয়ার সময় রাণীনগর-আবাদপুকুর সড়কে হরিপুর কালিতলা নামক স্থানে কে বা কাহারা তাকে হত্যা করে সড়কের পাশে ধান ক্ষেতে ফেলে রেখে ভ্যান নিয়ে চলে যায়। ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইকারি চক্ররা এই হত্যা কান্ড ঘটিয়েছে।জুয়েলের ফুফাত ভাই সুজন জানান, আমার ভাই অত্যান্ত সাদামাটা মানুষ পরিশ্রম করেই জীবন-যাপন করেন। তার কোন শত্রু আছে বলে আমার জানা নেই। তারপরও দাবি করবো এই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের প্রয়োজনীয় তদন্ত ¯স্বাপেক্ষে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান জানান, রাণীনগর আবাদপুকুর-সড়কের হরিপুর নামক স্থানে সড়কের পাশে পরিত্যাক্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মৃত জুয়েলের ভাই রুবেল বাদি হয়ে থানায় একটি ইউডি মামলা করেছে। ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানার পরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে