ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় গাইবান্ধার সাঘাটায় ১৪৪ ধারা জারি


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৯-১১-২০২৫ দুপুর ২:৬

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সম্ভাব্য আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কুামাহ্ তমাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী রবিবার (৯ নভেম্বর ২০২৫) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সাঘাটা উপজেলা ও আশপাশের এলাকায় এই ধারা কার্যকর থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, ওইদিন মো. নাহিদুজ্জামান নিশাতের মোটরসাইকেল শো-ডাউনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে, এতে করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় প্রশাসন জননিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ের মধ্যে অস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র ব্যবহার, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, সভা-সমাবেশ ও মিছিল আয়োজন নিষিদ্ধ থাকবে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। গত শনিবার (৮ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কুামাহ্ তমালের স্বাক্ষর ও দাপ্তরিক সিলমোহরসহ আদেশটি জারি করা হয়।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার