রায়গঞ্জে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিরাজগঞ্জ ৩ আসনের বিএনপি'র দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক।
রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে এলাকার উপজেলা ও পৌর বিএনপি'র দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভিপি আয়নুল হক তার লিখিত বক্তব্যে বলেন, “আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে আমাকে ও বিএনপিকে বিভ্রান্ত করার অপচেষ্টা মাত্র। নির্বাচনের আগে একটি বিশেষ মহল আমার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে।”
ভিপি আয়নুল হক আরও বলেন, “আমি সবসময় জনগণের কল্যাণে, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে কাজ করে আসছি। আমার রাজনীতি সত্য, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। কোনো বেআইনি, অনৈতিক বা দলের আদর্শবিরোধী কর্মকাণ্ডে আমি কখনো জড়িত ছিলাম না এবং হবও না।”
তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য তুলে ধরুন।”সবশেষে তিনি দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলেন, “এসব মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকুন, কারণ সত্যের জয় হবেই ইনশাআল্লাহ।”
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আব্দুল বাতেন, কেন্দ্রীয় ছাত্র দলের ২নং সহ সাধারণ সম্পাদক আ হ ম খোকন, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন, উপজেলা যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আবু সামা সরকার প্রমুখ।
এ সময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক
সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন