উদ্বোধনের দুই মাস যেতে না যেতেই ভেঙ্গে পড়ে ব্রীজ ঝুঁকি নিয়ে ড্রামের ভেলায় পারাপার
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের চড় পূর্ব ধনিরাম আবাসনগামী নালার ওপর নির্মিত দুর্যোগ ও ত্রাণ মন্ত্রালয়ের ৪০ ফুট দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ শেষে উদ্বোধনের দুই মাস যেতে না যেতেই ভেঙ্গে পড়ে।
চড় পূর্ব ধনিরামের আবাসনের লোকজন এবং এলাকাবাসীর স্বপ্নের এই ব্রীজ দুই মাস যেতে না যেতেই ভেঙ্গে পড়ায় চলাচলের যে অসুবিধা হয়েছে সেটি আমরা বাস্তবে দেখতে পেয়েছি। ব্রীজটি ভেঙ্গে পড়ার প্রায় সাত বছর পার হয়ে গেলেও আজ পর্যন্ত সেখানে নির্মাণ হয়নি নতুন করে কোন ব্রীজ, ফলে সাত বছর ধরে এভাবেই ড্রামের ভেলাতেই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্কুলগামী শিক্ষার্থী, কৃষক,কর্মজীবি মানুষ সহ দুই গ্রামের ৫ হাজারের বেশি মানুষজন। একমাত্র সংযোগ সেতুটি ভেঙ্গে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসীও।
দীর্ঘদিন ধরে সেতুটি মেরামত না হওয়ায় এখন এলাকাবাসীর একমাত্র ভরসা সেই অস্থায়ী ড্রামের ভেলা। এতে করে ড্রামের ভেলায় পরাপারের সময় প্রতিনিয়ত দুর্ঘটনা শিকার হচ্ছেন স্কুলগামী শিক্ষার্থীসহ অন্যান্যরা।কৃষি পণ্য আনা নেওয়া করতে বিপাকে পড়েছেন কৃষকরা,জনো দুর্ভোগ কমাতে দ্রুত একটি নতুন ব্রীজ নির্মাণের দাবি এলাকাবাসীর।
স্থানীয় গ্রামবাসী,আবাসনবাসী ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা জানিয়েছেন,নির্মাণের কাজ শেষে উদ্বোধনের দুই মাস যেতে না যেতেই এই ব্রীজ ভেঙ্গে যায় তখন থেকে প্রায় ৭ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত এখানে একটি নতুন ব্রীজ নির্মাণ হয়নি। সেই থেকে আমরা অনেক ঝুঁকি নিয়ে ড্রামের ভেলায় যাতায়াত করছি, এতে প্রায় সময় আমরা দুর্ঘটনার স্বীকার হই,আমাদের কষ্ট মেম্বার চেয়ারম্যান কেউ দেখেনা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা জানান, ওই নালার উপর আমরা ৪০ ফিট একটি ব্রিজ করেছিলাম খালের দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় ব্রিজটি ভেঙে পড়েছে,বর্তমানে আরও বেশি নালার দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ায় সেখানে নতুন করে ব্রিজ নির্মাণ করা সম্ভব নয়।
জনো দুর্ভোগের কথা চিন্তা করে ঊর্ধ্বতন কতৃপ্ক্ষ দ্রুত সেখানে একটি নতুন ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেবেন এমন প্রত্যাশা এলাকাবাসী ও সুধী জনের।
এমএসএম / এমএসএম
শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ: সপ্তাহ ধরে পলাতক প্রধান শিক্ষক
দুর্নীতিমুক্ত হাটিকুমরুল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল
ভাত না খেয়ে ১৩ বছরে কিশোর বাঁধন
বড়লেখায় জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইনে টিকা পাবে ৩২ হাজার শিশু
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সন্দ্বীপে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গ্রেপ্তারের একদিন পর কারাগারে সাতকানিয়ার এক যুবলীগ নেতার মৃত্যু
পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নগরকান্দার তালমা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন
পেকুয়ায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ
পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস
রাতের আঁধারে ধোপাজান নদীর বালি-পাথর লুট, পুলিশের অভিযানে ট্রলি-ট্রাকসহ আটক ২