লাকসামে পরিকল্পিত বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি দলীয় মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের মনোনয়নের পর থেকে আওয়ামী লীগের দোসরদের সঙ্গে হাত মিলিয়ে একটি কুচক্রী মহল নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি, উপজেলা বিএনপি যুবদল, সেচ্ছাসেবকদলের ৪ জন গুরুতর আহতসহ ২০ জন আহত হয়েছে বলে জানান, লাকসামের বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছে
রবিবার দুপুরে ‘কথিত বিএনপি নেত্রী’ সামিরা আজিম দোলার ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হামলার ঘটনাকে বিএনপির স্থানীয় নেতারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা বলে অভিহিত করেছেন। তারা বলেন, এই ঘটনা ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। রবিবার সন্ধ্যায় লাকসাম উপজেলা বিএনপির আয়োজনে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন নেতৃবৃন্দ।
ভিডিও কলে বক্তব্য দেন কুমিল্লা-৯ আসনের বিএনপি প্রার্থী আবুল কালাম। তিনি বলেন, “আমরা শান্তি ও ঐক্যের লাকসাম গড়ে তুলতে চাই। বিশৃঙ্খলাকারী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে।”
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. নূর উল্ল্যাহ রায়হান। এসময় উপস্থিত ছিলেন- লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, পৌর বিএনপির সাবেক আহবায়ক আবুল হাসেম মানু,উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর হোসেন চেয়ারম্যান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, এবং আবুবকর ছিদ্দিক মিল্টন প্রমুখ।
নেতৃবৃন্দ একযোগে বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকান্ডে বিশ্বাসী। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপিকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অপরদিকে ওইদিন লাকসাম উপজেলা কান্দিরপাড় ছনগাঁও এলাকায় বিএনপির অপর গ্রুপ (দোলা আজিম) তারেক জিয়ার ৩১ দফা লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠান কেন্দ্র করে সংঘর্ষ বাধে ওখানে প্রায় উভয় পক্ষের ২৫জন নেতাকর্মী আহত হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন