ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

জামগড়া আর্মি ক্যাম্পের রাতভর অভিযানে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১০-১১-২০২৫ দুপুর ১:৭

এলাকাবাসীর কাছ থেকে পাওয়া তথ্য ও প্রমাণ থেকে জানা যায়, ইউনিক বাস স্ট্যান্ড এলাকায় একটি সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে মোবাইল এবং অর্থ ছিনতাই এবং শারীরিকভাবে জখম করে পথচারীদের এবং যাত্রীদের নাজেহাল করে আসছে।

ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে রাতভর অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। পরিকল্পিত অভিযানে ৫টি স্থানে একযোগে তল্লাশি চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় চিন্তা কারীদের স্বীকারোক্তির প্রেক্ষিতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে আশুলিয়া-বাইপাইল সড়ক এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল।

অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ আইনগত প্রক্রিয়ার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।গ্রেফতারকৃত আসামিরা,আজহার (৩২), মধ্য গাজীরচট,. রকিবুল (২৩), মধ্য গাজীরচট, কাওসার (২৪), উত্তর গাজীরচট,আফজাল (২৯), মধ্য গাজীরচট, জুঁই (২৬), মধ্য গাজীরচট।. আরিফুল ইসলাম (২৩), মধ্য গাজীরচট।

উদ্ধারকৃত জিনিসপত্র: ৯টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল,২টি ছুরি,৯টি অপরাধমূলক প্রমাণ সম্বলিত মোবাইল ফোন
জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত সফল অভিযানের ফলে দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা এই ছিনতাইকারী চক্রের কার্যক্রম বন্ধ হয়েছে। ফলে মধ্য গাজীরচট এলাকায় সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এমএসএম / এমএসএম

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ

নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময় মত অফিস না আসার অভিযোগ