ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

‎আনোয়ারায় আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ১০-১১-২০২৫ দুপুর ১:৩৮

‎আনোয়ারা উপজেলায় আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় এক হাজরের অধিক অসহায় নারী-পুরুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

‎ রবিবার (৯ নভেম্বর) দিনব্যাপী উপজেলার পরুয়াপাড়া খাইরিয়া হাসপাতালে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।এসময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ছাড়াও ঔষধ এবং চশমা বিতরণ করা হয়।

‎এছাড়া ২৫০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়।এসব রোগীদের আগামী সপ্তাহে চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ এলিট আই কেয়ারে ছানি অপারেশন করা হবে। 

‎উপজেলার প্রান্তিক এলাকার মানুষ অসচেতনতার কারণে এবং ব্যয়বহুল চিকিৎসার জন্য চোখ নিয়ে অবহেলা করে থাকে। তাই সমাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রান্তিক এলাকার রোগীদের চিকিৎসা দিয়ে ছানি অপারেশন রোগী বাছাইয়ের মাধ্যমে আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশন এ কার্যক্রম শুরু করে। আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়ে আনন্দিত অসহায় রোগীরা৷ 

‎আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সুহাইল সালেহ জানান, ফাউন্ডেশন থেকে প্রতিবছরের মতো এবারো ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প কার্যক্রম শুরু করা হয়েছে। এটি দেশের বিভিন্ন জেলায় করা হবে। মূলত চক্ষু চিকিৎসা সেবা দিয়ে জটিল রোগী যাচাই করে তাদের ছানি অপারেশন করা হবে। যা সম্পূর্ণ বিনামূল্যে। এ চক্ষু চিকিৎসা ক্যাম্প কর্মসূচি আগামী একমাস পর্যন্ত অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার