নরসিংদীতে নতুন করে ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ৬৯ জন
নরসিংদীতে ডেঙ্গু সংক্রমণ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রেখেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ৬৯ জন রোগী।
নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের সোমবার (১০ নভেম্বর) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ২৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, তবে প্রাইভেট হাসপাতালে কোনো নতুন রোগী পাওয়া যায়নি। নতুন শনাক্ত সকল রোগীকেই সরকারি হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। এ সময়ে ২৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।
বর্তমানে জেলার মধ্যে সবচেয়ে বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৪১ জন, জেলা সদর হাসপাতালে ১৪ জন, মনোহরদীতে ৮ জন এবং রায়পুরায় ৬ জন। অন্যদিকে বেলাব, পলাশ ও শিবপুরে কোনো রোগী ভর্তি নেই।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত নরসিংদীতে মোট ১,১৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন, তবে সৌভাগ্যবশত এখনো কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আবহাওয়ার অনুকূল পরিবেশে মশার প্রজনন বৃদ্ধি পাচ্ছে। তাই নাগরিকদের সচেতন হয়ে বাড়ির আশপাশে জমে থাকা পানি সরিয়ে ফেলতে ও মশার প্রজনন রোধে নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ