রায়গঞ্জে সাবেক অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাৎসহ মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ তুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার চান্দাইকোনায় ঢাকা-বগুড়া মহাসড়কে হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজ শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কলেজের স্বেচ্ছায় অনুপস্থিত ও সাময়িক বরখাস্তকৃত উপাধ্যক্ষ এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান সেখ দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে নানা অনিয়ম করে আসছেন। ভুয়া বিল-ভাউচার তৈরি, সরকারি তহবিল আত্মসাৎ এবং কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো কর্মকাণ্ডে তিনি জড়িত। তার বিরুদ্ধে ইতিমধ্যে দুদকে মামলা চলমান রয়েছে। সম্প্রতি তিনি গণমাধ্যমে কলেজ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে প্রতিষ্ঠানের সুনাম নষ্টের অপচেষ্টা চালাচ্ছেন বলেও বক্তারা অভিযোগ করেন।
শিক্ষার্থীরা বলেন, “আমরা চাই কলেজের সুনাম অক্ষুণ্ণ থাকুক। যারা কলেজের মর্যাদা নষ্ট করে, তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া জরুরি।”
এ সময় বক্তারা লুৎফর রহমান সেখের সব ধরনের অনৈতিক কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং স্থায়ী বহিষ্কারের দাবি জানান।
মানববন্ধন শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযুক্ত ওই অধ্যক্ষের দ্রুত তদন্তসাপেক্ষে বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক
সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন