মানিকগঞ্জে স্কুল বাসে আগুন
মানিকগঞ্জে ঢাকা-আরিচা-মহাসড়কের পাশে পার্কিং করা মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবালয় উপজেলার সারমানো ফিলিং স্টেশনের সামনে এ অগ্নীকান্ডের ঘটনা ঘটে। তবে অগ্নীসংযোগের সময় বাসটিতে কোনো যাত্রী না থাকায় কোন ধরনের নিহত ও আহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, বাসটি প্রতিদিন সকাল ৬টার দিকে শিবালয় উপজেলার উথলী মোড় থেকে ঘিওর উপজেলার মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আনা নেওয়া করে। প্রতিদিনের মতো বিকেলের দিকে বাসটি পাম্পে রেখে চলে যান বাস চালক। রাতে বাসটিতে আগুন দেখতে পেয়ে দ্রুত নবগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ বলেন, বাসে আগুনের ঘটনার পরই ঘটনাস্থলোমে গিয়ে আমরা আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করেছি। এই অগ্নিসংযোগের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার