ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

খুলনায় ইজিবাইকে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১০-১১-২০২৫ দুপুর ২:৩৭

খুলনা নগরীর বয়রা বাজারের শেরের মোড়ে ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে সুরাইয়া (২২) নামের এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া যশোরের অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের মো. আতিয়ার মোল্যার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরাইয়া সকালে অভয়নগর থেকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে চলন্ত ইজিবাইকের মোটরের সঙ্গে গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি ইজিবাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনার সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে হঠাৎ এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, ইজিবাইকে মোটর ও ফ্যানের খোলা অংশে সুরক্ষার ব্যবস্থা না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। অহরহ ঝরছে প্রাণ।

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ: সপ্তাহ ধরে পলাতক প্রধান শিক্ষক

দুর্নীতিমুক্ত হাটিকুমরুল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল

ভাত না খেয়ে ১৩ বছরে কিশোর বাঁধন

বড়লেখায় জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইনে টিকা পাবে ৩২ হাজার শিশু

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সন্দ্বীপে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গ্রেপ্তারের একদিন পর কারাগারে সাতকানিয়ার এক যুবলীগ নেতার মৃত্যু

পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নগরকান্দার তালমা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

পেকুয়ায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ

পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস

রাতের আঁধারে ধোপাজান নদীর বালি-পাথর লুট, পুলিশের অভিযানে ট্রলি-ট্রাকসহ আটক ২

প্রবাসীদের নিয়ে মানবিক ও স্বেচ্ছাসেবী সংঘটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা