১২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ
হবিগঞ্জের বাহুবলে ১২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) ভোর ২ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাগানবাড়ী নামকস্হানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুর নুরের ছেলে সাহিদ মিয়া (৪২), সাহিদ মিয়ার ছেলে রনি মিয়া (২১), আলিম উদ্দিনের ছেলে তানভীর মিয়া (২০)।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে বাগানবাড়ী এলাকার নেছার উদ্দিনের বাড়ীর প্রবেশের কাঁচা রাস্তার ওপর একটি নোহা গাড়ি তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার হয়। এ সময় গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এসময় মাদক ব্যবহৃত নোহা গাড়ি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। তিনি আরো বলেন, মাদক নিয়ন্ত্রণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
মান্দায় এডিপির ৫ লাখ টাকার কাজে ‘হরিলুট’
শ্রীনগরে পানিতে ডুবে অপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩
গোদাগাড়ীতে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনের এক বছরের কারাদণ্ড
বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা
দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত পাঠদান, ক্ষুব্ধ অভিভাবক
বারবাকিয়া বাজারে নতুন নেতৃত্ব, সভাপতি মানিক সম্পাদক আনিস
জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ
ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া
বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক
বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল