ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ১০-১১-২০২৫ দুপুর ৪:৪৮

শেরপুরের শ্রীবরদী উপজেলায় 'জেন্ডার স্টেরিওটাইপ চ্যালেন্জ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ও যুব সম্প্রদায়ের ভূমিকা' শীর্ষক সচেতনতামূলক উঠান বৈঠক হয়েছে। গতকাল বিকেলে শ্রীবরদী পৌরসভার পূর্ব ছনকান্দা গ্রামের একটি বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 
যুব নেতৃত্বাধীন আর্থসামাজিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন ভয়েস অব পুওর পিপল বৈঠকের আয়োজন করে। কিংডম অব নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশনের সমতায় তারুণ্য প্রকল্প এতে সহযোগিতা করে।
সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মরিয়ম আক্তার। বৈঠকে বক্তব্য দেন নারীনেত্রী জাহানারা বেগম, সমাজসেবক মোঃ জুলহাস মিয়া, শিক্ষক সমিতির প্রতিনিধি আবু রেজা প্রমুখ। বৈঠক সঞ্চালনা করেন ভয়েস অব পুওর পিপল এর নির্বাহী পরিচালক জিয়াউর রহমান মুন্না। বৈঠকে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী ও সাংবাদিকবৃন্দ। এতে জেন্ডার স্টেরিওটাইপ চ্যালেন্জ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সেইসাথে তথ্য আপা প্রকল্পের আওতায় সকল নারীদের বিনামূল্যে সেবার প্রাপ্তির বিষয়েও আলোচনা করা হয়।
বৈঠক শেষে নারী অধিকার নেত্রী জাহানারা বেগমকে সভাপতি ও রাশিদা বেগমকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট জেন্ডার চ্যাম্পিয়ন নেটওয়ার্ক এর কমিটি গঠন করা হয়।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত