জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন
বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট জেলার আয়োজনে শুরু হয়েছে “৯ম জেলা কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্প”। “কাব গড়ে শৃঙ্খলা, স্কাউট গড়ে নেতৃত্ব”—এই প্রতিপাদ্যে আয়োজিত পাঁচদিনব্যাপী ক্যাম্পটি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।
সোমবার সকালে অনুষ্ঠিত হয় ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয় আনন্দ র্যালি, যা জয়পুরহাট শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্প এলাকায় এসে শেষ হয়। র্যালিতে অংশ নেয়া কাব ও স্কাউট সদস্যদের হাতে ছিল নানান সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার; পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে তাদের স্লোগানে।
পরে জেলা কালেক্টরেট চত্বরে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান, যা কাব, স্কাউট ও স্কাউটারদের পদচারণায় পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়। মূল এরিনায় জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়, এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
জয়পুরহাট জেলা প্রশাসক ও সভাপতি জোলা স্কাউটস ( যুগ্ম সচিব) আফরোজা আকতার চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
প্রধান অতিথি বলেন “কাব স্কাউটরা নিজেদের দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের সম্পদে পরিণত হবে। দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে।”
বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার সম্পাদক মাহমুদুল হাসান মুন্না'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলিক কমিশনার নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও কমিশনার জেসমিন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, এবং ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রবীণ স্কাউটার সংবর্ধনা। স্কাউট আন্দোলনের অগ্রযাত্রায় অবদান রাখায় ৪১ জন প্রবীণ স্কাউটার এবং ১০টি স্কাউট দলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা ও পুরস্কার বিতরণ শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় কাব স্কাউট, স্কাউট ও অন্যান্য অংশগ্রহণকারীরা। গান, নৃত্য ও নাট্য পরিবেশনার মাধ্যমে তারা নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের বার্তা তুলে ধরে।
দুপুরের পর ক্যাম্প এলাকায় অনুষ্ঠিত হয় স্টেশনভিত্তিক গেমস, নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রম ও দলগত চ্যালেঞ্জ মোকাবিলা। এসব কার্যক্রমে অংশ নিয়ে স্কাউটরা চর্চা করে যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান ও দলীয় সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ স্কিল।
আয়োজনে অংশ নিয়েছেন প্রায় দুই হাজার দুইশত কাব, স্কাউট ও কর্মকর্তা।আগামী ১৩ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ৯ম জেলা কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্প।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন