ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১০-১১-২০২৫ দুপুর ৪:৫৬

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ৩টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ সমাবেশে উপজেলার ১২৯ টি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আব্দুস সবুর মিয়া, সহকারী শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান শিক্ষক শামসুজ্জোহা লুডু, সহকারী শিক্ষক আব্দুল ওয়াহেদ মিয়া, মমিনুল ইসলাম, আঞ্জুমান বেগম, রোস্তোম মিয়া, লাভলী খাতুন, তৌহিদা বেগম, খাইরুল ইসলাম, আমিনুল ইসলাম, মেহেদী হাসান, বিশ্বজিৎ সরকার, শাহিদুল ইসলাম ও আবু হানিফ মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক নাজিম উদ্দিন। বক্তারা বলেন, “আমরাই জাতির ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলি, অথচ বছরের পর বছর ধরে আমাদের ন্যায্য মর্যাদা ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। প্রাথমিক শিক্ষার ভিত্তি দাঁড়িয়ে আছে আমাদের কাঁধে, কিন্তু আমাদের জীবনের বাস্তবতা দিন দিন কঠিন হয়ে উঠছে।” তারা আরও বলেন, “দশম গ্রেড বাস্তবায়ন শুধু একটি দাবিই নয়, এটি আমাদের সম্মান ও জীবিকার প্রশ্ন। যদি সরকার দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না করে, তবে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।” উক্ত সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চর কৃষ্ণমনির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আয়নাল হক। তিনি বলেন, “সহকারী শিক্ষকরা দেশের শিক্ষার মেরুদণ্ড। তাঁদের দাবিকে উপেক্ষা করা মানে প্রাথমিক শিক্ষার ভিত্তিকে দুর্বল করা।” বক্তারা সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে সহকারী শিক্ষকদের মর্যাদা অনুযায়ী বেতন গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান। বক্তাদের কণ্ঠে ক্ষোভের সঙ্গে ছিল বঞ্চনার কষ্ট, আবার ন্যায্য অধিকারের প্রত্যাশায় এক অটল দৃঢ়তা— “শিক্ষকের মর্যাদা চাই, ভিক্ষা নয়—এটাই আমাদের একমাত্র দাবি।”

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার