ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

যানজট নিরসনে নরসিংদী পৌরসভায় অটোরিকশা-ইজিবাইক তালিকাভুক্তির নির্দেশ


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১১-১১-২০২৫ দুপুর ১:৫২

নরসিংদী পৌর এলাকায় যানজট নিরসন ও সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে নরসিংদী পৌরসভা। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন এর নির্দেশনায় এবং নরসিংদী পৌর পরিষদের সিদ্ধান্তে পৌর এলাকায় চলাচলকারী সকল অটোরিকশা, সিএনজি ও ইজিবাইক (বিভাটেক) যানবাহন তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

ঘোষণায় জানানো হয়, আগামী ২৫ নভেম্বর থেকে তালিকাভুক্তি ছাড়া কোনো অটোরিকশা, সিএনজি বা ইজিবাইক নরসিংদী পৌরসভা এলাকায় চলাচল করতে পারবে না। যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে ওই তারিখ থেকে পৌর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, তালিকাভুক্তির আওতায় আসতে হলে পৌর এলাকার সংশ্লিষ্ট সকল চালক ও মালিককে ২৪ নভেম্বরের মধ্যে পৌরসভা নির্ধারিত ফরম পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নরসিংদী পৌর প্রশাসক মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত ঘোষণায় বলা হয়েছে, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পৌর কর্তৃপক্ষের প্রত্যাশা, এই উদ্যোগের ফলে নরসিংদী শহরে যানজট অনেকাংশে কমবে এবং নাগরিকদের চলাচলে শৃঙ্খলা ফিরে আসবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার