ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১১-১১-২০২৫ দুপুর ১:৫৫

গোপালগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আরিফ উজ জামান। তিনি এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অনুবিভাগে উপসচিব পদে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, বর্তমান জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান পদোন্নতি পেয়ে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন। এজন্য তাকে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রবিবার (৯ নভেম্বর) দেশের ১৪টি জেলার জেলা প্রশাসক পদে পরিবর্তন ও নিয়োগের আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশিত এই প্রজ্ঞাপনে মো. আরিফ উজ জামানকে গোপালগঞ্জের ২২তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

মুহাম্মদ কামরুজ্জামান ২৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। তার মেয়াদকালে জেলার উন্নয়ন, প্রশাসনিক সুশাসন এবং জনসেবায় ছিল দৃশ্যমান সাফল্য। নতুন পদে পদোন্নতির মাধ্যমে তার দায়িত্ব আরও বিস্তৃত হচ্ছে।

অপরদিকে, নতুন ডিসি মো. আরিফ উজ জামান প্রশাসন ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক, যশোর সদর ও মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ৭ মার্চ তিনি উপসচিব পদে পদোন্নতি পান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের এই পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, নির্বাচনকালে জেলা প্রশাসকরাই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস