কোটালীপাড়ায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস, কৃষি অফিসার দোলন রায়, মাধ্যামিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, গণ অধিকার পরিষদের আহ্বায়ক আবুল বাশার, পৌর জামায়াতের সভাপতি আক্তার দাড়িয়া, নাগরিক পার্টির সদস্য রাকিবুল তালুকদার, কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক মনিরুজ্জামান শেখ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা সদরের পশ্চিমপাড় সড়কের উপর গড়ে তোলা বাস, মাহিন্দ্র ও ইজিবাইক স্ট্যান্ডকে পারকোনায় নির্মিত বাসটার্মিনালে স্থানান্তর, ফুটপাতের দোকান উচ্ছেদ, ঘাঘর বাজারে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, সড়কের উপর থেকে মালামাল লোড আনলোডের পরিবর্তে নিরাপদ স্থান ব্যবহার করা, পৌর অভ্যন্তরে চলাচলরত অটোভ্যানসহ ছোট ছোট যানবাহন শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, মাদক নির্মূলে জোরালো অভিযানসহ আইন-শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত