ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জর গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১-১১-২০২৫ দুপুর ২:৪৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমির বাটোয়ারা মামলা করায় আসামী প্রতিপক্ষের লোকজন ফাঁকা স্ট্যাম্পে সই এবং জোরপূর্বক বসতবাড়িসহ জমি দখলের অভিযোগ উঠেছে ভূমি দস্য শামসুজ্জোহা'র বিরুদ্ধে। 

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে জেলার মন্ডল মার্কেটের দ্বিতীয় তলায়,  চাঁপাই প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আশরাফুল হক। 

সংবাদ সম্মেলনে আশরাফুল হক জানান, মামলায় বিবাদীগনের সাথে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। উল্লেখিত জমির আর.এস দাগ নং ১৩১৯,১৩৪৭,১৩৪৮,১৩৪৯ এর মধ্যে প্রায় দশমিক ২২৯৪ একর জমিজমা নিয়ে শামসুজ্জোহা, সজীব সহ তাদের ভূমি দস্য বাহিনী বিরোধ সৃষ্টি করলে গত ৩১ অক্টোবর ২০২৩ তারিখ আদালতে বাটোয়ারা মামলা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন অপরপক্ষ শামসুজোহা সহ তার দলবল। পরবর্তীতে আশরাফুল হকের পরিবারসহ তারা বাড়ি ছেড়ে নিজেদের আত্মীয় স্বজনদের বাসায় দিন কাটিয়েছেন। এ ঘটনায় তারা থানায় মামলা করলেও পুলিশ মামলা নেয়নি বলে দাবি করেন তারা। পরে তারা আদালতে মামলা করতে বাধ্য হন। এখনও আদালতে মামলা বিচারাধীন রয়েছে। 

তিনি আরও বলেন, চলতি বছরের গত ১৬ অক্টোবর সকালে বাড়ির সামনে পরিকল্পিতভাবে তার অটো ভ্যান গাড়ী আটকিয়ে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে সই করে নেন। এবং জোরপূর্বক জমি রেজিস্ট্রি করার জন্য বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি প্রদান করে।

এবিষয়ে অভিযুক্ত শামসুজ্জোহা সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পন্ন মিথ্যা।

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা