রায়গঞ্জে বহিষ্কৃত অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের রায়গঞ্জে বহিষ্কৃত অধ্যক্ষ লুৎফর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলার চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের শিক্ষক ও কর্মচারীদের আয়োজনে কলেজ সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, কলেজের বরখাস্তকৃত সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান শেখের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তদন্তে এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় কলেজ কর্তৃপক্ষ ও তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান খান তাকে বহিষ্কার করেন।
বক্তারা অভিযোগ করেন, বহিষ্কারের পরও লুৎফর রহমান নানারকম ভাবে তার ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। সম্প্রতি তিনি বিভিন্ন পত্রিকায় সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি'র দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে কলেজের শিক্ষক- কর্মচারীসহ বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চালাচ্ছেন।
বক্তারা আরও বলেন, কলেজের সুনাম ও ভিপি আয়নুল হকের সুনাম ও মান নষ্ট করার এই চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। তারা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক
সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন