জগন্নাথপুরে শিক্ষকের হাতে ছাত্রী নির্যাতন: ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কর্তৃক এক ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার সিসিটিভি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ৯ নভেম্বর (রবিবার) বিকাল ৩টার দিকে। জানা যায়, ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরুক আহমেদ ক্লাসে পড়ানোর সময় সপ্তম শ্রেণির ছাত্রী সাইদা বেগম (১৪)-কে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে আহত করেন।
পরে ঐ ছাত্রীকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
নির্যাতিত ছাত্রী সাইদা বেগমের পিতার নাম মুজিবুর রহমান, তিনি পাটলী ইউনিয়নের নন্দিরগাঁও পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন অটো চালক।
সাইদা বর্তমানে কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং তার রোল নম্বর ৪২।
ঘটনার পর সহপাঠীরা ও এলাকাবাসী বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অভিভাবক ও স্থানীয় সচেতন মহল দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষক ফরুক আহমেদের বিচার দাবি করেছেন।
আজ ১১ নভেম্বর মঙ্গলবার, সরেজমিনে স্কুল চলাকালীন সময়ে কেশবপুর উচ্চ বিদ্যালয়ে গেলে ঐ প্রধান শিক্ষক ফরুক আহমেদ কে পাওয়া যায়নি- স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফয়জুর রহমান জোয়ারদার পলাশ বলেন-
এব্যাপারে জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন- ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি সাংবাদিকদের জানান।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত