ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

এক দফা দাবীতে রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১১-১১-২০২৫ দুপুর ৪:৯

হাইকোর্টর রায়ের আলোকে দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের চাকরী স্থায়ীকরণ করার এক দফা দাবীতে মানববন্ধন করেছে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় মহানগরীর উপশহর ওয়াসা ভবনের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে সকল স্থায়ী ও অস্থায়ী কর্মচারীরা অংশগ্রহন করেন।

মানববন্ধন থেকে বক্তারা বলেন খুলনা ওয়াসার মত রাজশাহী ওয়াসার মাষ্টার রোল (অস্থায়ী) কর্মচারীদের অবিলম্বে স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে। তারা আরো বলেন, বেতন ভাতা সঠিক না পাওয়া এবং স্বল্প বেতন দিয়ে এই দুর্মূল্যের বাজারে তারা পরিবারের সদস্যদের নিয়ে অনেক কষ্টে রয়েছেন। স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা মাসিক একটি ভালমানের বেতন পান। তাদের সাথে পাল্লা দিয়ে একই বাজার থেকে নিত্যপন্য কিনতে হয়। এতে করে তারা পড়েছেন বিপদে। তারা আরো বলেন, সামান্য দিন মজুরীর টাকা দিয়ে তারা না পারছেন চিকিৎসা নিতে, না পারছেন সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে। সেকারনেই তারা হাইকোর্টর রায়ের নির্দেশ মত দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের চাকরী স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি করার দাবী জানান। 

মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম।  সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায়  অবস্থান কর্মসূচি উপস্থিত থেকে  বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন কাজল, উপদেষ্টা নাসিম খান, আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনি, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য আব্দুল মান্নান, বাবলা, বাকী বিল্লাহ, শাহাবুল ও মুলতান। এ ছাড়াও অন্যান্য নেত্রীবৃন্দ কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত